Saturday, December 6, 2025

পাঁচটি সেটিংস বদলালেই ফোন হবে আরও স্মার্ট

Share

স্মার্টফোন এখন আমাদের নিত্যসঙ্গী। ফোন ছাড়া আধুনিক জীবন কল্পনা করাই অসম্ভব। আমাদের হাতে থাকা স্মার্টফোনে কিছু গোপন ফিচার থাকে। যেগুলোর খোঁজ অনেকে জানানে না। অথচ এই সেটিংসগুলো বদলালে স্মার্টফোন হয়ে ওঠে আরও স্মার্ট। কী সেই সেটিংস তা জেনে নিন।

অ্যানড্রোয়েড ফোনের জন্য এটি একটি দারুণ ফিচার। কেউ ফোন করলে আগে প্রশ্ন করা হবে, ‘কে এবং কেন ফোন করেছে?’ ফলে কেউ কল ধরার আগেই ব্যবহারকারী জানতে পারবে, কে ও কেন ফোন করেছে। পিক্সেল ফোনে এই ফিচারটি সবচেয়ে ভালো কাজ করে। তবে কেউ চাইলে ‘অটো কল স্ক্রিন’ চালু রাখতে পারে। এতে সন্দেহজনক নম্বরগুলো নিজে থেকেই ফিল্টার হয়। এখনতো অনেক স্প্যাম কল আসে, তাই এই ফুল স্ক্রিনিং ফিচারটি চালু রাখতে পারেন।

এই ফিচারটি জানাবে, কে ফোন করছে। মানে ফোন বেজে ওঠার সঙ্গে সঙ্গে একটি স্বয়ংক্রিয় কণ্ঠ জানিয়ে দেবে। যেমন সৌরভ নামের কোনো ব্যক্তি যদি কল করে, তাহলে কণ্ঠটি জানাবে, ‘কল ফ্রম সৌরভ’। এই ফিচারটি গাড়ি চালানোর সময়, জিমে বা ব্যস্ত অবস্থায় কাজে লাগে। কেবল ‘হেডসেট ব্যবহার করার সময় শোনাবে’ এমনভাবেও সেটিং করা যাবে। আবার ‘অলওয়েজ’ (সব সময়) ও ‘নেভার’ (কখনো না) সিলেক্ট করার সুযোগ আছে।

অনেক সময় কল বাবলস খুব বিরক্তিকর লাগে। স্ক্রিনের ওপর ভাসতে থাকে, অন্য অ্যাপ ঢেকে দেয়। ফোন অ্যাপে বাবলস ডিফল্টভাবে চালু থাকে। বন্ধ করতে এই ধাপগুলো অনুসরণ করুন—

এতে আর স্ক্রিনে ভাসমান বাবল দেখা যাবে না। কল রিসিভ, স্পিকার অন, মিউট—সব কাজ অ্যাপের ভেতরেই করতে পারবেন।

এই ফিচার চালু থাকলে ফোন উল্টে রাখলেই (স্ক্রিন নিচে) কল সাইলেন্ট হয়ে যাবে। পিক্সেল-২ থেকে শুরু করে সব পিক্সেল ফোনে এটা ডিফল্টভাবে চালু থাকে। ফোন টেবিলের মতো সমতল জায়গায় রাখলে ভালো কাজ করে। ভোরের ঘুম বা মিটিংয়ের সময়ের জন্য এই ফিচারটি দারুণ কাজের।

সব কল একরকম শোনালে চিনতে কষ্ট হয়, কে ফোন করছে। তাই প্রিয়জনদের জন্য আলাদা রিংটোন সেটআপ করলে বুঝতে সহজ হয়। যেভাবে সেট করবেন—

আপনার নিত্যসঙ্গী স্মার্টফোন কেবল ছবি তোলা বা চ্যাট করার যন্ত্র নয়। বরং আধুনিক জীবনযাপনের অন্যতম অনুসঙ্গ। তাই এই কয়েকটি সহজ সেটিংস বদলে স্মার্টফোনকে আরও স্মার্ট করে তুলুন।

Read more

Local News