Friday, December 12, 2025

নব্বই দশকের ব্যান্ড সংগীতের গল্প শোনাবেন নকীব খান

Share

বাংলাদেশের ব্যান্ড সংগীতের খ্যাতিমান শিল্পী নকীব খান। স্কুলছাত্র থাকা অবস্থায় ব্যান্ডের পথে যাত্রা শুরু করেন। 

প্রথমে চট্টগ্রামের স্থানীয় ব্যান্ড ‘বালার্ক’, পরবর্তীতে ‘সুরেলা’ থেকে যোগ দেন ‘সোলস’ ব্যান্ডে। প্রায় দশ বছর ছিলেন ঐতিহ্যবাহী এই দলে। 

সোলসের ‘মুখরিত জীবনের চলার পথে’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’-সহ অনেক জনপ্রিয় গানের সুরকার তিনি। একপর্যায়ে সোলস ছেড়ে ঢাকায় এসে ১৯৮৫ সালে গঠন করেন ব্যান্ড ‘রেনেসাঁ’। শুরু হয় আরেক সাফল্যযাত্রা।

‘রেনেসাঁ’র প্রধান ভোকালিস্ট, কি-বোর্ডিস্ট, সুরকার ও কম্পোজার হিসেবে কাজ করছেন তিনি। উপহার দেন ‘ভালো লাগে জোছনা রাতে’, ‘আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়’, ‘হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়’, ‘ও নদীরে তুই যাস কোথায় রে’, ‘আজ যে শিশু’র মতো অনেক জনপ্রিয় গান।

ব্যান্ড সংগীতের এই দীর্ঘ যাত্রায় নব্বই দশককে বিশেষভাবে মূল্যায়ন করেছেন তিনি। তার ভাষায়, ‘নব্বই দশক ছিলো আমাদের ব্যান্ড সংগীতের স্বর্ণালী সময়।’

এসব নিয়ে মাছরাঙা টেলিভিশনে একটি অনুষ্ঠান প্রচার হবে আগামী শনিবার রাত ১২টায়।

Read more

Local News