Thursday, January 15, 2026

ইসির ওয়েবসাইটে প্রকাশ হলো এনসিপির ‘শাপলা কলি’ প্রতীক

Share

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশ হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’।

আজ বুধবার ইসির ওয়েবসাইটে দেশের ৫৮ নম্বর রাজনৈতিক দল উল্লেখ করে এনসিপির প্রতীক প্রকাশ করা হয়। 

ছবিতে একটি অঙ্কুরিত শাপলা ফুলের কলি দেখা যায়, যা গোলাকার শাপলা পাতার ওপর সোজা ভর দিয়ে দাঁড়িয়ে আছে। 

এর আগে, গত ৯ নভেম্বর এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে ইসি। 

এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এক বার্তায় গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে নির্বাচন কমিশনের দেওয়া নতুন ‘শাপলা কলি’ প্রতীক ব্যবহারের অনুরোধ জানান।

Read more

Local News