Wednesday, July 22, 2026

শুটিংয়ে পানিতে ডুবে মারা গেছেন রাহুল অরুণোদয়

Share

শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন ভারতীয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

আজ রোববার ভারতের কলকাতাভিত্তিক একাধিক গণমাধ্যম তার মৃত্যুর সংবাদ প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালে পানিতে ডুবে যান এই অভিনেতা। পরে টেকনিশিয়ানরা তার মরদেহ উদ্ধার করেন।

২০০৮ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা দিয়ে বড়পর্দার সফর শুরু করেছিলেন রাহুল। সিনেমায় জুটি বেঁধেছিলেন প্রিয়ঙ্কা সরকারের সঙ্গে।

পরে প্রিয়ঙ্কার সঙ্গেই প্রেম ও ২০১০ সালে বিয়ে হয় রাহুলের। তাদের এক ছেলে রয়েছে।

Read more

Local News