Monday, August 10, 2026

ছেলের সঙ্গে নোয়াখালিতে খেলবেন নবি 

Share

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির আসন্ন ১২তম আসরে একই দলে বাবা ও ছেলেকে খেলতে দেখা যাবে। আফগানিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ নবীর ছেলে হাসান ঈসাখিলকে দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস।

মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজিটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে ১৯ বছর বয়সী এই আফগান আনক্যাপড (জাতীয় দলে অভিষেক না হওয়া) ওপেনিং ব্যাটারকে স্বাগত জানানো হয়।

দলের একজন কর্মকর্তার তথ্যমতে, আগামী ২৬ ডিসেম্বর চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগেই সিলেটে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে ঈসাখিলের।

এর আগে গত ৩ ডিসেম্বর ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছিল যে, আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী (৪০) তাদের অভিষেক বিপিএল মৌসুমে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। বর্তমানে আইএলটি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি; সেই সফর শেষ করেই তার দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে।

Read more

Local News