Sunday, August 30, 2026

ঢালাও শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

Share

মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যের ওপর বিশ্বব্যাপী শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নতুন সিদ্ধান্ত ‘অবিলম্বে কার্যকর’ হবে বলে আজ শনিবার এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

গতকাল মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে ‘বেআইনি’ ঘোষণার পর আরও ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প।

এরপর আজ ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প জানান, শুক্রবার আদালতের দেওয়া ‘যুক্তরাষ্ট্রবিরোধী সিদ্ধান্তের’ পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর তার প্রশাসন ‘আইনিভাবে পরীক্ষা’ করে আমদানি শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করছে।

গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো ঢালাও শুল্ক অবৈধ ঘোষণা করে।এরপর পাল্টা ব্যবস্থা হিসেবে ট্রাম্প আমদানি পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ভবিষ্যতে ‘আরও যথাযথভাবে শুল্ক বাস্তবায়নের’ উপায় খুঁজবে।

Read more

Local News