Saturday, June 13, 2026

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

Share

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে মন্ত্রণালয়ে তলব করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, নয়াদিল্লি, কলকাতা ও আগরতলায় সম্প্রতি বাংলাদেশ মিশন নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এদিন প্রণয় ভার্মাকে তলব করেন।

এ সময় ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছে সূত্র।

Read more

Local News