Saturday, June 27, 2026

হিথ্রো বিমানবন্দরে পরিবারসহ তারেক রহমান

Share

পরিবারসহ লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া ১০টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান।

এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

এর আগে বাংলাদেশ সময় রাত ৮টায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে বিমানবন্দরের উদ্দেশে লন্ডনের বাসভবন ত্যাগ করেন।

বিমানবন্দরে পৌঁছানোর পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান।

বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তারেক রহমান ঢাকার উদ্দেশে হিথ্রো ছাড়বেন বলে আশা করা হচ্ছে।

Read more

Local News