Monday, September 21, 2026

২ দশক পর মুক্তি পেল দ্য ডেভিল ওয়্যারস প্রাডার সিক্যুয়েল

Share

একটা সিনেমার সিক্যুয়েলের জন্য দুই দশকের অপেক্ষা। ২০০৬ সালে ডেভিড ফ্রাঙ্কেল পরিচালিত ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিনেমাটি বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছিল। মাত্র ৩৫ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত এই সিনেমা বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ৩২৭ মিলিয়ন ডলার।

আজ ১ মে পর্দায় আসছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’। আন্তর্জাতিক মুক্তির দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে এই সিনেমা।

‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ নির্মিত হয়েছিল লরেন ওয়েইসবর্গারের উপন্যাস অবলম্বনে। আগের সিনেমার ধারাবাহিকতায় এটিও পরিচালনা করেছেন ডেভিড ফ্রাঙ্কেল।

সিনেমার প্রধান আকর্ষণ হলিউডের তিনজন জনপ্রিয় তারকা মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে এবং এমিলি ব্লান্ট। আরও অভিনয় করেছেন—স্ট্যানলি টুসি, জাস্টিন থেরাক্স, কেনেথ ব্রানা, ট্রেসি থমাস প্রমুখ।

আগের পর্বে অভিনয়ের সময় তিনটি অস্কারবিজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপের বয়স ছিল ৫৬ বছর। ওই সিনেমায় অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছিলেন তিনি। এবার পত্রিকার সম্পাদক চরিত্রে দেখা যাবে তাকে।

Read more

Local News