Saturday, July 25, 2026

নিকলীতে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি

Share

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

আজ রোববার দুপুরে নিকলী আবহাওয়া পর্যবেক্ষণগার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে। 

নিকলী আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আক্তারুজ্জামান ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত কয়েক দিন ধরে প্রতিদিনই কিশোরগঞ্জে তাপমাত্রা কমছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় কয়েক দিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান অনেকটা কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে।’

এ তাপমাত্রা আগামী কয়েক দিনে আরও নিম্নগামী হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

নিকলীর কৃষক মো. ঈমাম হোসেন (৬৫) দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিকলীতে এমন শীত আগে কখনো দেখিনি।’

বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী (৭২) বলেন, ‘শীতের তীব্রতায় নিকলীর জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা এই কনকনে শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে।’

Read more

Local News